
Masud
Technician
Success Story
আসসালামু আলাইকুম, আমি মাসুদ। আমার বাড়ি কুমিল্লার চান্দকোড়া, চৌদ্দগ্রামে। আগে একটা প্রাইভেট চাকরি করতাম — নিজের কিছু একটা করার ইচ্ছাও মনের ভেতর সবসময় ঘুরপাক খেত। একদিন হঠাৎ IFixFast Training Center-এর কথা জানতে পারি, আর ভাবলাম মোবাইল সার্ভিসিং শিখলে হয়তো নিজের একটা পথ তৈরি করতে পারবো। ট্রেইনারদের সহজভাবে বোঝানোর কারণে বেসিক কোর্সটা ভালোভাবেই শেষ করতে পেরেছি। কোর্স শেষ করে চাকরিটা ছেড়ে দিয়ে নিজ এলাকা চান্দকোড়াতেই "Mobile Care" নামে একটা দোকান দিয়েছি, এখন টেকনিশিয়ান হিসেবে নিজেই কাজ করি। প্রথম দিকে একটু ভয় ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ, এখন প্রতিদিনই কাস্টমার আসে, কাজও মোটামুটি ভালোই হচ্ছে। আল্লাহর রহমতে এখন সবকিছু ভালোই চলছে। যারা এখনো নিজের পথ খুঁজছেন, তাদের বলবো — সাহস করে একটা স্কিল শিখে ফেলুন, নিজের কাজে বরকত আসবেই ইনশাআল্লাহ।