
Sharif Muhammad
Technician
Success Story
ময়মনসিংহের ছেলে হয়েও এখন থাকি ঢাকায়, কাজ করি মহাখালী রেলগেট কাঁচাবাজার এলাকার মামা প্লাজায় "BM Fixer"-এ। আমি শরীফ মুহাম্মদ, এখানে টেকনিশিয়ান হিসেবে কর্মরত। ময়মনসিংহ থেকে ঢাকার মতো একটা ব্যস্ত শহরে এসে থিতু হওয়াটা প্রথমদিকে সহজ ছিল না। কিন্তু জানতাম, একটা ভালো দক্ষতা অর্জন করতে পারলে এই শহরেই নিজের জায়গা তৈরি করা সম্ভব। এই বিশ্বাস থেকেই বেসিক থেকে অ্যাডভান্স পর্যায়ের কোর্সে ভর্তি হই। প্রশিক্ষণের সময় প্রতিটা বিষয় মনোযোগ দিয়ে শিখেছি, আল্লাহর রহমতে প্রতিটা ধাপেই দক্ষতা বাড়তে দেখেছি নিজের মধ্যে। কোর্স শেষে মহাখালীর এই দোকানে কাজের সুযোগ পাই। আজ যখন পেছনে ফিরে তাকাই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। ময়মনসিংহ থেকে দূরে এসে মহাখালীর এই ব্যস্ত এলাকায় প্রতিদিন কাজ করতে করতে একটা তৃপ্তি অনুভব করি, আর এই সন্তুষ্টির জন্য সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জানাই।