Tarek
Job Holder
Scan to view profile

Tarek

Mobile Technician

Student ID
STU-2644B134
District
Brahmanbaria
Batch
Batch 44
Profession
Job Holder
Current Status
Bancharampur, Brahmanbaria
Shop/Company
Mamun Telecom
Shop Address
Doitto Market, Bancharampur Bazar , Brahmanbaria
Business Phone
017******43
Course Name
Basic to Advance
Joining Date
11 Apr 2026
Completion Date
11 Jul 2026

Success Story

ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পর আমি আর আমার এক বন্ধু একসাথে বসে ভাবলাম, কোনোভাবে একটা কাজ শেখা দরকার। তখন আমার বন্ধুর দুলাভাই, যিনি আমার কাছেও বড় ভাইয়ের মতো ছিলেন, তিনি আমাদের বললেন, “তোরা মোবাইলের কাজ শিখ।” আমরা তখন জিজ্ঞেস করলাম, “ভাই, কোথায় শিখব?” তিনি বললেন, “ifixfast কাজ শেখার সুযোগ আছে, তোরা সেখানে গিয়ে শিখ।” এরপর আমরা আমাদের পরিবারকে বিষয়টা জানালাম। পরিবারও রাজি হয়ে গেল। প্রথমে আমাদের ইচ্ছা ছিল আমরা দুই বন্ধু একসাথে যাব। পরে আমাদের আরেকজন বন্ধুকেও বললাম। আমরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে যাব শুনে তাকে সঙ্গে নিতে চেয়েছিলাম, কিন্তু সে প্রথমে রাজি হয়নি। শেষ পর্যন্ত আমরা সবাই একসাথে হয়ে সেখানে চলে গেলাম এবং মোবাইল সার্ভিসিংয়ের কাজ শেখা শুরু করলাম।আমাদের তখন মোবাইল সম্পর্কে কোনো বেসিক নলেজই ছিল না। ছোটবেলায় অবশ্য ব্যাটারি দিয়ে ফ্যানসহ বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করতাম, কিন্তু মোবাইল সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। কারণ তখন আমাদের হাতে মোবাইলও তেমন ছিল না। তারপর যখন আমরা কাজটা শেখা শুরু করলাম, আস্তে আস্তে মোবাইলের বিভিন্ন বিষয় বুঝতে এবং কাজ করতে শিখে গেলাম। ধীরে ধীরে আমাদের কাজের দক্ষতাও ভালো হতে শুরু করল। আমাদের পরিবারের অধিকাংশ মানুষই বিদেশে থাকেন বা বিদেশে চলে যান। তাই ভবিষ্যতে আমাদেরও বিদেশে যাওয়ার একটা চিন্তা ছিল। সেই সময় আমরা ভাবলাম, যাওয়ার আগে অন্তত একটা কাজ ভালোভাবে শিখে রাখা দরকার। তাই মোবাইল সার্ভিসিংয়ের কাজটা মন দিয়ে শিখলাম। এখন দেখা যাক, দেশে এই কাজ দিয়ে কিছু করতে পারি কি না। আমার বন্ধুর অবশ্য আরেকটা ব্যবসাও আছে, পাশাপাশি সে মোবাইলের সাইডে গিয়েও জব করে। ইনশাআল্লাহ, সামনে কী হয় দেখা যাক। আমরা চেষ্টা করে যাচ্ছি—আল্লাহ চাইলে ভালো কিছু করতে পারব।